২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির দুর্ভাগ্যে শেষ দিনটা আশরাফুলকে নিয়েই শুরু করছে ঢাকা

একটু আগেই খুলনার মাশরাফি বিন মর্তুজার আগুনঝরা বোলিং সামলাতে হয়েছে তাকে। তবু প্রতিপক্ষের সেরা বোলারকে সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে পেয়ে প্রশংসায় ভাসিয়ে দিতে কার্পণ্য করলেন না ঢাকার আল শাহরিয়ার, "সত্যিই গ্রেট স্পেল। এমন অসাধারণ স্পেল অনেকদিন দেখিনি।" সাত ওভারের দ্বিতীয় স্পেলে মাশরাফির একেকটি ইয়র্কার অনেক কষ্টেসৃষ্টে সামলেছেন জাভেদ ওমর এবং আল শাহরিয়াররা। ঢাকা অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের হেলমেটের গ্রিল ছুঁয়ে বেরিয়ে গেছে তার বাউন্সার। কিন্তু দুর্ভাগ্য মাশরাফির, যে উইকেটের জন্য এতো কিছু সেটাই জোটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 04:26 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, ২১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- একটু আগেই খুলনার মাশরাফি বিন মর্তুজার আগুনঝরা বোলিং সামলাতে হয়েছে তাকে। তবু প্রতিপক্ষের সেরা বোলারকে সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে পেয়ে প্রশংসায় ভাসিয়ে দিতে কার্পণ্য করলেন না ঢাকার আল শাহরিয়ার, "সত্যিই গ্রেট স্পেল। এমন অসাধারণ স্পেল অনেকদিন দেখিনি।" সাত ওভারের দ্বিতীয় স্পেলে মাশরাফির একেকটি ইয়র্কার অনেক কষ্টেসৃষ্টে সামলেছেন জাভেদ ওমর এবং আল শাহরিয়াররা। ঢাকা অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের হেলমেটের গ্রিল ছুঁয়ে বেরিয়ে গেছে তার বাউন্সার। কিন্তু দুর্ভাগ্য মাশরাফির, যে উইকেটের জন্য এতো কিছু সেটাই জোটেনি। শূন্য রানে থাকা আশরাফুলের বিরুদ্ধে তার এলবিডব্লুর জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার শওকাতুর রহমান চিনু। যদিও দূর থেকে দেখে মনে হয়েছে নিশ্চিত আউট ছিলেন ঢাকার অধিনায়ক। কাছ থেকে দেখা খুলনার ক্রিকেটারদের পরে এ নিয়ে নিজেদের মধ্যে ক্ষোভও প্রকাশ করতে দেখা গেল। প্রকাশ্যে কিছু বলা নিষিদ্ধ হলেও গত তিন দিন ধরেই চিনুর আম্পায়ারিং নিয়ে ফিসফিসানি কিন্তু থেমে নেই। মাশরাফির ন্যায্য আবেদনে সাড়া দিলে খুলনার ছুড়ে দেয়া ৩১৪ রানের টার্গেট তাড়া করে তৃতীয় দিনের শেষে ঢাকার সংগ্রহ ২ উইকেটে ৭২ না হয়ে হয় ৩ উইকেটে ৭২। তাতে দলের সেরা ব্যাটসম্যানের উইকেটটি হারিয়ে সোমবার শেষ দিনে আরো ২৪২ রান করার জন্য বেশ দুর্ভাবনাতেই থাকতে হয় ঢাকা দলকে। তাহলে ভাল অবস্থায় থেকেও তৃতীয় দিনের শেষে ব্যাকফুটে চলে যেতে হয় না খুলনাকে। "আমরা এখন একটু ব্যাকফুটে চলে গেছি। শেষদিনে ওদের ৯০ ওভারে ২৪২ রান করতে হবে। ৮ উইকেট হাতে আছে। অবশ্য কাল (সোমবার) সকালে আমরা দ্রুত কিছু উইকেট নিয়ে নিতে পারলে আবার ম্যাচে ফিরবো। আমার মনে হয় এখনো এটা যে কারো ম্যাচ হতে পারে"- বলছিলেন খুলনা অধিনায়ক হাবিবুল বাশার। নিজে সর্বোচ্চ ৬৭ রান করেছেন। এছাড়া বলার মতো রান করেছেন তুষার ইমরান (৪৩) ও মাশরাফি (৩১)। প্রথম ইনিংসে ৩০৩ রানের পর তৃতীয় দিনের চা বিরতির আগে দ্বিতীয় ইনিংস মাত্র ১৮৪ রানে শেষ হওয়ায় নিজেদের ব্যাটিংকেই দুষেছেন তিনি, "এই উইকেটে স্ট্রোক খেলা কঠিন। বল নিচু হয়ে আসছে। তবে এজন্য নয়, দ্বিতীয় ইনিংসে আমরা আসলে বাজে ব্যাটিং করেছি।" তবে এখানে ঢাকা দলের পেসার মোহাম্মদ শরীফের ৩৮ রানে ৪ উইকেট নেওয়ার ভূমিকাও কম নয়। দুই বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল ৩২ রানে ৩ এবং মোহাম্মদ রফিক ২৬ রানে নিয়েছেন ২ উইকেট। খুলনার বোলাররাও কম যাননি। তাদের বোলিং ফিগারে চোখ রাখুন