২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেসারদের সাফল্যের দিনে ঢাকার ব্যাটিং ব্যর্থতা

আগের দিন ব্যাট হাতে ৩৫ রান করার পর ঢাকার ব্যাটিং বিপর্যয়ের শুরুটাও হয়েছিল তার হাতেই। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে মাত্র ১৭ রানে দুই উইকেট হারানো ঢাকা শনিবার দ্বিতীয় দিনেও পুড়েছে মাশরাফি বিন মর্তুজার বোলিং তোপে। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে জাতীয় দলের মূল স্ট্রাইক বোলারই খুলনাকে সুবিধাজনক অবস্থায় নিয়ে গেছেন। ওদিকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইস্পাহানী মির্জাপুর চা নবম জাতীয় ক্রিকেট লিগে প্রথম পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন চট্টগ্রামের তারেক আজিজ খান। ৮০ রানে ৫ উইকেট নিয়ে বরিশালের প্রথম ইনিংস ২৭৪ রানে শেষ করে দিয়েছেন বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট এবং ১০টি ওয়ানডে খেলা এই পেসার। পেসারদের সাফল্যের দিনে অবশ্য ঢাকার ব্যাটিং ব্যর্থতাই সবচেয়ে আলোচিত ঘটনা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তাদের প্রথম ইনিংস এদিন শেষ হয়ে গেছে মাত্র ১৭৪ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 05:07 PM

Updated : 26 Apr 2022, 02:51 PM

ঢাকা, ২০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)