ঢাকা, ১৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক রডনি মার্শ ঢাকায় এসেছেন শুক্রবার। এখন অবশ্য মার্শের পরিচয়, তিনি আইসিসির গ্লোবাল ক্রিকেট একাডেমির কোচিং ডিরেক্টর। সে সংক্রান্ত কাজেই ঢাকা এসেছেন তিনি।
শনিবার সকাল ১১টায় ক্রিকেট বোর্ডের গুলশান অফিসে আইসিসির ক্রিকেট একাডেমি সম্পর্কে ধারণা দেবেন আমন্ত্রিতদের। আইসিসির এই ক্রিকেট একাডেমিটি দুবাই স্পোর্ট সিটিতে অবস্থিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/২১১০ঘ.
bdnews24