২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন চেহারা নিয়ে শুক্রবার শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

নতুন চেহারা আর নতুন লক্ষ্য নিয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে ইস্পাহানি মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগ। জাতীয় লিগ মানেই 'পিকনিক ক্রিকেট', জাতীয় লিগ মানেই কোনোভাবে পার করে দেয়ার একটা বিরক্তিকর টুর্নামেন্ট-এতদিনের এই ইমেজ ভাঙ্গতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার মরিয়া। আর তাই এবার জাতীয় লিগে বয়ে যাবে পুরষ্কারের বন্যা। উত্তেজনা বাড়াতে বোনাস পয়েন্ট পদ্ধতিও সহায়ক হবে বলেই তাদের বিশ্বাস। তাছাড়া বহুদিন পর জাতীয় দলের সব ক্রিকেটার খেলবেন বলে এবার লিগের শরীর থেকে সৌখিনতার পোষাকটা খসে যাবে বলে আশা করছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 04:30 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, ১৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নতুন চেহারা আর নতুন লক্ষ্য নিয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে ইস্পাহানি মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগ। জাতীয় লিগ মানেই 'পিকনিক ক্রিকেট', জাতীয় লিগ মানেই কোনোভাবে পার করে দেয়ার একটা বিরক্তিকর টুর্নামেন্ট-এতদিনের এই ইমেজ ভাঙ্গতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার মরিয়া। আর তাই এবার জাতীয় লিগে বয়ে যাবে পুরষ্কারের বন্যা। উত্তেজনা বাড়াতে বোনাস পয়েন্ট পদ্ধতিও সহায়ক হবে বলেই তাদের বিশ্বাস। তাছাড়া বহুদিন পর জাতীয় দলের সব ক্রিকেটার খেলবেন বলে এবার লিগের শরীর থেকে সৌখিনতার পোষাকটা খসে যাবে বলে আশা করছেন তারা। সেই আশাকে বাস্তব রূপ দিতে শুক্রবার তিন ভেন্যূতে মাঠে নামছে ৬টি বিভাগীয় দল। নবম জাতীয় ক্রিকেট লিগের আনুষ্ঠানিক উদ্বোধনটা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, যেখানে ক্রিকেট বোর্ড সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী উপস্থিত থেকে উদ্বোধন করবেন ঢাকা-খুলনার ম্যাচটি। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী মুখোমুখি হবে সিলেটের। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশাল খেলবে চট্টগ্রামের সঙ্গে। প্রতিবারের মতো এবারও প্রথমে থাকবে চারদিনের ম্যাচ। সেটা শেষ হওয়ার পর হবে একদিনের ম্যাচ। চারদিনের ম্যাচটি দ্বিতীয় বা তৃতীয় দিনে শেষ হয়ে গেলেও একদিনের ম্যাচটি হবে পঞ্চম দিনেই। পুরষ্কারের ঘোষণা, বোনাস পদ্ধতির প্রবর্তনের সঙ্গে সঙ্গে সারাদেশের ক্রিকেটামোদীদের জাতীয় লিগ উত্তেজনার সঙ্গে সম্পৃক্ত করতে প্রচার-প্রসারের দিকেও জোর দেয়া হচ্ছে এবার। আলোচনা চলছে যাতে টিভি চ্যানেলগুলোতে খেলার ধারণকৃত উল্লেখযোগ্য অংশ স