ঢাকা, ১৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হংকং সিক্সেস টুর্নামেন্টে পুরোশক্তির দল পাঠানোর কথা জানানো হয়েছিল আগেই। বৃহস্পতিবার ঘোষিত দলটাতে তাই আছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুলসহ শীর্ষ জাতীয় ক্রিকেটাররাই। ৭ সদস্যের দলটি ২৫ অক্টোবর রওনা হয়ে ফিরবে ২৯ অক্টোবর। আর তাই তারা মিস করবে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের চারদিনের (২-২৯ অক্টোবর) ম্যাচটি।
১০ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে সোবার্স গ্র"পে। সেখানকার অন্য তিন দল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অল স্টার। কাউড্রে গ্র"পের দল তিনটি হচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। আর ব্র্যাডম্যান গ্র"পের দলগুলো হলো ভারত,ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ, মাহমুদুল্লা রিয়াদ. নাজমুল হোসেন মিলন এবং জুনায়েদ সিদ্দিকী।
স্ট্যান্ডবাই : তুষার ইমরান, ধীমান ঘোষ
ম্যানেজার : লে. কর্ণেল এম এ লতিফ খান (অব.)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/২১৩০ঘ.
bdnews24