বব উলমারের মৃত্যু নিয়ে কাঁটাছেড়া এখনও শেষ হয়নি। অন্যভাবে বললে আবার শুরু হয়েছে। ৫০ জন স্বাক্ষীকে শমন পাঠানোর মাধ্যমে মঙ্গলবার জ্যামাইকার কিংস্টনে শুরু হয়েছে এই নতুন তদন্ত। গত মার্চে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ চলার সময় হোটেল রুমে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল পাকিস্তান দলের এই ইংলিশ কোচকে। প্রাথমিক তদন্তে উলমার খুন হয়েছেন বলা হলেও, পরে এক বিবৃতিতে জ্যামাইকা পুলিশ জানায় স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তার।