নাগপুর, ভারত, ১৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পঞ্চম ম্যাচে ভারতকে দাঁড়াতেই দেয়নি অস্ট্রেলিয়া। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নদের মাত্র ১৪৮ রানে গুঁড়িয়ে দিয়ে ম্যাচটা তারা জিতে নিয়েছিল ৯ উইকেটে। সুবাদে ৭ ম্যাচের সিরিজে ওয়ানডে বিশ্বকাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা এখন ৩-১ ব্যবধানে এগিয়ে। সিরিজ পরাজয়ের কোনো আশঙ্কা নেই। বরং রোববার নাগপুরে ষষ্ঠ ওয়ানডেতে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে অস্ট্রেলিয়া। তবে প্রতিপক্ষের চেয়ে অনেক সুবিধাজনক অবস্থায় থাকলেও রিকি পন্টিং দারুণ সতর্ক। তার ধারণা খাদের কিনারায় চলে যাওয়া স্বাগতিকরা বিপজ্জনক হয়ে উঠতে পারে এই ম্যাচে।
"গত ম্যাচটা ছিল অনেকটা সেমিফাইনালের মতো। এবং এই ম্যাচ সম্ভবত ফাইনালের মতো হতে যাচ্ছে। ম্যাচটা জিতলেই সিরিজ জয় নিশ্চিত করতে পারবো আমরা"
bdnews24