২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবিতে আবারো পারফরম্যান্স মূল্যায়ন কমিটি গঠন

আগের বোর্ডের সময়ও পারফরম্যান্স মূল্যায়ন কমিটি নামে একটি কমিটি ছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কার্যনির্বাহী কমিটির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববির ভাষায় তখন পারফরম্যান্স মূল্যায়নের কোনো 'প্র্যাকটিস' ছিল না। সেই 'প্র্যাকটিস' চালু করতেই বুধবার ওয়ার্কিং কমিটির সভায় তিন সদস্যের জাতীয় দলের পারফরম্যান্স মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন গাজী আশরাফ হোসেন লিপু, জালাল আহমেদ চৌধুরী এবং লে. কর্নেল (অব.) এমএ লতিফ। তারা গত জুলাইতে শ্রীলঙ্কা সফর এবং দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়ন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 04:38 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, ১০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আগের বোর্ডের সময়ও পারফরম্যান্স মূল্যায়ন কমিটি নামে একটি কমিটি ছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কার্যনির্বাহী কমিটির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববির ভাষায় তখন পারফরম্যান্স মূল্যায়নের কোনো 'প্র্যাকটিস' ছিল না। সেই 'প্র্যাকটিস' চালু করতেই বুধবার ওয়ার্কিং কমিটির সভায় তিন সদস্যের জাতীয় দলের পারফরম্যান্স মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন গাজী আশরাফ হোসেন লিপু, জালাল আহমেদ চৌধুরী এবং লে. কর্নেল (অব.) এমএ লতিফ। তারা গত জুলাইতে শ্রীলঙ্কা সফর এবং দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়ন করবেন। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে ওয়ার্কিং কমিটির সভায়। মোহাম্মদ আশরাফুলদের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ফুরিয়ে গেছে গত মাসেই। বিসিবি প্রতি বছর অক্টোবরে তা নবায়ন করে থাকে। কিন্তু এবার তা না করে বর্তমান চুক্তিই দুই মাস বর্ধিত করা হয়েছে। অর্থাৎ এই চুক্তি বহাল থাকবে নভেম্বর পর্যন্ত। ববি জানিয়েছেন, নভেম্বরের শেষে চুক্তিভুক্ত ক্রিকেটারদের নতুন তালিকা দেওয়া হবে। ততো দিনে জাতীয় লিগের অনেকগুলো ম্যাচ হয়ে যাবে। দেশের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতেই এবার ক্রিকেটারদের চুক্তিতে ঠাঁই হবে বলে জানিয়েছেন ববি। রেলিগেশন লিগের ম্যাচ খেলতে মাঠে না আসায় ব্রাদার্স ইউনিয়ন ও ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম, সেটি অনুমোদিত হয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে হংকংয়ে অনুষ্ঠেয় হংকং সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশের একটি দল পাঠানোর বিষয়টিকেও। আগামী বছরের ১৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আয়ারল্যান্ড দলকে আতিথ্য দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এই সভায়। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে হইচই ফেলে দেওয়া আইরিশরা ওই সফরে তিনটি ওয়ানডে এবং দুটো চার দিনের ম্যাচ খেলবে। ম্যাচ রেফারিদের আম্পায়ার্স কমিটি থেকে সরিয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির অধীনে নিয়ে আসার সিদ্ধান্তও হয়েছে ওয়ার্কিং কমিটির সভায়। এখন অপারেশন্স থেকেই তাদের দায়িত্ব বন্টন হবে। এছাড়া জাতীয় লিগকে সামনে রেখে বিভিন্ন কমিটির মধ্যে সমন্বয় সাধনের জন্য একটা স্টিয়ারিং কমিটিও করা হয়েছে ওয়ার্কিং কমিটির সভায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২২৩৭ঘ.