খানিকটা তেতে আছেন শচীন টেন্ডুলকার। বুধবার সংবাদ সম্মেলনে তার প্রমাণও দিলেন। ক্যারিয়ারে অর্জনের চেয়ে অপ্রাপ্তিই এগিয়ে কিনা- এক টিভি সাংবাদিকের এমনতর প্রশ্নের জবাবে বললেন, "যান, রেকর্ড চেক করুন গিয়ে।" যোগ করেছেন, "আমার ধারণা আপনি অন্য কোনো খেলার কথা বলছেন।" অমায়িক টেন্ডুলকারের এমন সপাট জবাব বিরল। আর এই মেজাজটাই খুব করে চাইছে ভারত। বৃহস্পতিবার বরোদায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ৪০০তম ওয়ানডেটি খেলতে নামছেন টেন্ডুলকার। বড় উপলক্ষ্য স্মরণীয় করে রাখার ধাত আছে এই ভারতীয় গ্রেটের। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা স্বাগতিকরা চাইছে টেন্ডুলকার সেই অভ্যেস বজায় রাখুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
10 Oct 2007, 12:20 PM
Updated :
26 Apr 2022, 02:50 PM
বরোদা, ১০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)