২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে দলে আছেন পোলক

এ ধরণের দুঃখজনক অভিজ্ঞতা এর আগে কখনোই হয়নি শন পোলকের। কোনো ইনজুরি সমস্যা নেই, অথচ তাকে বসে থাকতে হচ্ছে ড্রেসিং রুমে। পাকিস্তানের বিপক্ষে দুটো টেস্টেই সুযোগ না পাওয়ায় ওয়ানডে দলে থাকবেন কিনা তা নিয়ে একটা সংশয় জেগেছিল। তবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে বাদ দেয়ার মতো কোনো বিতর্কিত সিদ্ধান্ত নেননি দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। ১৪ সদস্যের দলে প্রত্যাশামতোই রেখেছেন সতীর্থদের প্রিয় 'পলি'কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 03:41 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

লাহোর, ৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ ধরণের দুঃখজনক অভিজ্ঞতা এর আগে কখনোই হয়নি শন পোলকের। কোনো ইনজুরি সমস্যা নেই, অথচ তাকে বসে থাকতে হচ্ছে ড্রেসিং রুমে। পাকিস্তানের বিপক্ষে দুটো টেস্টেই সুযোগ না পাওয়ায় ওয়ানডে দলে থাকবেন কিনা তা নিয়ে একটা সংশয় জেগেছিল। তবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে বাদ দেয়ার মতো কোনো বিতর্কিত সিদ্ধান্ত নেননি দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। ১৪ সদস্যের দলে প্রত্যাশামতোই রেখেছেন সতীর্থদের প্রিয় 'পলি'কে। ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সিরিজে পরিবর্তন অবশ্য হচ্ছেই দক্ষিণ আফ্রিকা দলে। টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে যাচ্ছেন পল হ্যারিস, ডেল স্টেইন, অ্যাশওয়েল প্রিন্স ও হাশিম আমলা। তাদের জায়গা নেবেন জাস্টিন কেম্প, অ্যালবি মরকেল, জোহান বোথা ও শার্ল ল্যাঙ্গাভেল্ট। দলের সহ-অধিনায়কও কেম্প। ১৮ ও ২০ অক্টোবর সিরিজের প্রথম দুটো ম্যাচই হবে লাহোরে। ফয়সালাবাদে ২৩, মুলতানে ২৬ ও করাচিতে ২৯ তারিখ হবে বাকি ম্যাচ তিনটি। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), জাস্টিন কেম্প (সহ-অধিনায়ক), হার্শেল গিবস, শন পোলক, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, পল ডুমিনি, মার্ক বাউচার, ভার্নন ফিল্যান্ডার, অ্যালবি মরকেল, জোহান বোথা, শার্ল ল্যাঙ্গাভেল্ট, আন্দ্রে নেল ও মাখায়া এনটিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪০ঘ.