২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ ম্যাচেও মুরালিকে পাচ্ছে না শ্রীলঙ্কা

সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে বুধবার চতুর্থ ম্যাচে জিততেই হবে শ্রীলঙ্কাকে। ইংল্যান্ডের বিপক্ষে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে তাই স্বাগতিকরা রীতিমতো অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে। কিন্তু এই কঠিন পরীক্ষায় মুত্তিয়া মুরালিধরনকে পাশে পাচ্ছে না তারা। বাইসেপ ইনজুরির কারণে প্রথম তিন ম্যাচ মিস করা মুরালি খেলতে পারছেন না চতুর্থ ম্যাচেও। শ্রীলঙ্কার ম্যানেজার অবশ্য জানিয়েছেন পঞ্চম ও শেষ ওয়ানডেতেও খেলার কোনো সম্ভাবনা নেই বিশ্বসেরা অফস্পিনারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 03:37 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

কলম্বো, ৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে বুধবার চতুর্থ ম্যাচে জিততেই হবে শ্রীলঙ্কাকে। ইংল্যান্ডের বিপক্ষে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে তাই স্বাগতিকরা রীতিমতো অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে। কিন্তু এই কঠিন পরীক্ষায় মুত্তিয়া মুরালিধরনকে পাশে পাচ্ছে না তারা। বাইসেপ ইনজুরির কারণে প্রথম তিন ম্যাচ মিস করা মুরালি খেলতে পারছেন না চতুর্থ ম্যাচেও। শ্রীলঙ্কার ম্যানেজার অবশ্য জানিয়েছেন পঞ্চম ও শেষ ওয়ানডেতেও খেলার কোনো সম্ভাবনা নেই বিশ্বসেরা অফস্পিনারের। মাসখানেক আগে ইংলিশ কাউন্টি ল্যাঙ্কাশায়ারের হয়ে একটি ম্যাচে অংশ নেয়ার সময় বাইসেপে ব্যথা পান মুরালি। সেই ইনজুরির জন্য টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ মিস করার পর এই সিরিজের প্রথম তিনটি ওয়ানডেতে তাকে বাদ দিয়েই দল ঘোষণা করে শ্রীলঙ্কা। কারণ তখনো ইনজুরি থেকে তিনি পুরোপুরি সেরে ওঠেননি। শ্রীলঙ্কানরা আশা করেছিল চতুর্থ ওয়ানডেতেই আবার বল হাতে দেখা যাবে সর্বকালের সেরা অফস্পিনারকে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়ে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে জানালেন দুঃসংবাদটা, "সে (মুরালি) খেলতেই চায়। তবে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারণ সে এখনো ১০০ ভাগ ফিট নয়। আজ (মঙ্গলবার) সে ৬/৭ ওভার বল করলেও তার ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের।" আগামী মাসের অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখেই মুরালিকে নিয়ে বিশ্বকাপের রানার্সআপরা বাড়তি সতর্ক। একে তো মুরালিকে না পাওয়ার হতাশা, তার ওপরে সিরিজে ১-২ এ পিছিয়ে থাকার যন্ত্রণা! সব মিলিয়ে শ্রীলঙ্কান শিবির এখন বেশ অস্বস্তিতে। সেই তুলনায় তাদের প্রতিপক্ষ অনেকখানি নির্ভার। ডান কাঁধের ইনজুরির জন্য পল কলিংউডকে নিয়ে কিছুটা সংশয় ছিল। কিন্তু সোমবার করা স্ক্যানে খারাপ কিছু পাওয়া যায়নি। চতুর্থ ম্যাচে তাই জয়াবর্ধনের সঙ্গে টস করতে নামছেন ইংল্যান্ড অধিনায়ক। যে ম্যাচে জিতলেই ইতিহাস গড়বে তার দল। ২০ বছর পর উপমহাদেশের মাটিতে জিতে নেবে কোনো ওয়ানডে সিরিজ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩৫ঘ.