২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোর টেস্টে পাকিস্তানকেই ফেভারিট মনে করেন ইউসুফ

গত জুনে আফ্রো-এশিয়া কাপের পর আর কোনো ম্যাচ খেলেননি মোহাম্মদ ইউসুফ। সর্বশেষ টেস্ট খেলেছিলেন এ বছরের জানুয়ারিতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে। দক্ষিণ আফ্রিকার সঙ্গেই গত সপ্তাহে করাচি টেস্টের দলে থাকলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ান ম্যাচ প্র্যাকটিসের অভাবজনিত কারণে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 04:21 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

লাহোর, ৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গত জুনে আফ্রো-এশিয়া কাপের পর আর কোনো ম্যাচ খেলেননি মোহাম্মদ ইউসুফ। সর্বশেষ টেস্ট খেলেছিলেন এ বছরের জানুয়ারিতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে। দক্ষিণ আফ্রিকার সঙ্গেই গত সপ্তাহে করাচি টেস্টের দলে থাকলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ান ম্যাচ প্র্যাকটিসের অভাবজনিত কারণে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে লাহোর টেস্টে সেই অভাব পূরণ কতটা ভালোভাবে করতে পারবেন তিনি? গত বছর এক পঞ্জিকা বর্ষে রেকর্ড ৯টি সেঞ্চুরি সহ ১৭৮৮ রান করা ইউসুফের মনে অবশ্য আত্মবিশ্বাসের কোনো অভাব নেই। তার দৃঢ় বিশ্বাস লাহোরে স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন, দলকেও এনে দিতে পারবেন কাক্সিক্ষত জয়। "গত কয়েক মাস ধরে আমি ক্রিকেটের বাইরে ছিলাম। তবে সেরা ফর্মে ফিরে আমার স্বাভাবিক স্টাইলে খেলার লক্ষ্যে গত ৫ দিনে কঠোর পরিশ্রম করেছি। প্রতিপক্ষের মর্যাদা সম্পর্কে বিন্দু মাত্র ভয় না পেয়ে সব সময় মাথা উঁচু করেই আমি খেলেছি। আর তাই এক বছরে সর্বোচ্চ রান সংগ্রাহকও হতে পেরেছি। সেজন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ"