২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাডেমীর কাছে হেরে গেছে রাজশাহী

প্রস্তুতি ম্যাচে গ্রামীনফোন-বিসিবি ক্রিকেট একাডেমীর কাছে হেরে গেছে রাজশাহী বিভাগীয় দল। শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তাদের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে একাডেমী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 03:58 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

বগুড়া, ৬ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রস্তুতি ম্যাচে গ্রামীনফোন-বিসিবি ক্রিকেট একাডেমীর কাছে হেরে গেছে রাজশাহী বিভাগীয় দল। শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তাদের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে একাডেমী। আগে ব্যাট করে মাত্র ৩২ দশমিক ১ ওভারে ১২১ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। জবাবে ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় একাডেমী। লো-স্কোরিং ম্যাচে একমাত্র বলার মতো ইনিংস অবশ্য রাজশাহী দলের ওপেনিং ব্যাটসম্যান জুনায়েদ ইমরোজ সিদ্দিকীর। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৪৯ বলে ৭১ রান করা জুনায়েদ এ ম্যাচে মাত্র ৪০ বলে ৪২ রান করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫০ঘ.