বিদায়ের ঘোষণা দিয়েছেন ইনজামাম উল হক। ১১৯টি টেস্ট খেলা পাকিস্তানের সাবেক অধিনায়ক অবসরের আগে আরেকটি টেস্ট খেলার সুযোগ চেয়েছেন নির্বাচকদের কাছে। আগামী ৮ অক্টোবর থেকে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে চান ইনজামাম। আর তার পরই আনুষ্ঠানিক অবসর নিতে চান ক্রিকেট থেকে। শুক্রবার করাচি স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন 'মুলতানের সুলতান'। নির্বাচকরাও রেখেছেন তার অনুরোধ। লাহোর টেস্টে দলে ফিরেছেন ইনজামাম। তার সঙ্গী আইসিএল-এ যোগ দিয়ে তোলপাড় তোলা মোহাম্মদ ইউসুফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
05 Oct 2007, 08:46 AM
Updated :
26 Apr 2022, 02:49 PM
করাচি, ৫ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)