২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিসের রেকর্ডের পর ইউনিসের প্রতিরোধ

৪২৩ রানের অগ্রগামিতা। ২০ রানেই নেই প্রতিপক্ষের দুই ওপেনার। নিশ্চিত জয়ের স্বপ্নে বুঁদ হতেই পারেন গ্রায়েম স্মিথ। কিন্তু দক্ষিণ আফ্রিকান অধিনায়কের সে স্বপ্নে কিছুটা হলেও ব্যাঘাত ঘটাচ্ছেন ইউনিস খান। বৃহস্পতিবার করাচি টেস্টের চতুর্থ দিন শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ১৪৬ রান। জিততে হলে ৭ উইকেট হাতে আরো ২৭৮ রান করতে হবে স্বাগতিকদের। ৯৩ রান নিয়ে এক প্রান্ত আগলে রেখেছেন ইউনিস। তার সঙ্গী নাইট ওয়াচম্যান মোহাম্মদ আসিফ (১)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 08:11 AM

Updated : 26 Apr 2022, 02:49 PM

করাচি, ৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)