২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদনানের ব্যাটে ১৬ ছক্কায় ১৪০ বলে ২০৩ রানের ইনিংস

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ সব পারফরম্যান্স দেখা যাচ্ছে প্রতিদিনই। এবার সবাইকে ছাড়িয়ে গেল আদনান সিদ্দিকী সাঈদী। নেত্রকোনা মধুমাছি বিদ্যানিকেতনের ব্যাটসম্যান উপহার দিল বিধ্বংসী এক ডাবল সেঞ্চুরি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2022, 07:39 PM

Updated : 29 Apr 2022, 12:04 AM

৩৪৮টি স্কুল ও প্রায় ৭ হাজার ক্রিকেটারের ক্রিকেট উৎসব এই স্কুল ক্রিকেটে এখন চলছে জেলা পর্যায়ের খেলায়। নেত্রকোনায় আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে মঙ্গলবার ১৫ চার ও ১৬ ছক্কায় ১৪০ বলে ২০৩ রানের ইনিংস খেলে আদনান।

তার এই ডাবল সেঞ্চুরিতে মধুমাছি বিদ্যানিকেতন ৫০ ওভারে ৫ উইকেটে তোলে ৩৩৫ রান। এরপর বোলাররাও দারুণ পারফর্ম করে দলকে ২৭৩ রানের জয় এনে দেয়।

বিশাল রান তাড়ায় আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয় গুটিয়ে যায় স্রেফ ৬২ রানে। জয়ী দলের শুভ মিয়া ১৫ রানে নেয় ৪ উইকেট।