২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব একাদশ থেকে ছিটকে গেলেন মর্গ্যান

আঙুলের চোটে বিশ্ব একাদশ থেকে ছিটকে গেছেন ওয়েন মর্গ্যান। তার জায়গায় দলে এসেছেন আরেক ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 09:57 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

মর্গ্যানের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারিকেন রিলিফ টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের শহিদ আফ্রিদি।

বিলিংস ছাড়াও দলে এসেছেন বাঁহাতি পেসার টাইমাল মিলস ও অলরাউন্ডার স্যাম কারান। সব মিলিয়ে ৮ দেশের ১৪ ক্রিকেটার আছেন বিশ্ব একাদশ দলে।

এর আগে অসুস্থতার জন্য বিশ্ব একাদশ থেকে ছিটকে যান হার্দিক পান্ডিয়া। ব্যক্তিগত কারণে সরে যান সাকিব আল হাসান।

গত বছর হারিকেন আরমা ও মারিয়ায় ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, ডমিনিকার উইন্ডসর পার্কসহ মোট ৫টি স্টেডিয়ামকে সাহায্য করা হবে এই চ্যারিটি ম্যাচ থেকে পাওয়া অর্থে।

বিশ্ব একাদশ দল: স্যাম বিলিংস, তামিম ইকবাল, লুক রনকি, সন্দিপ লামিছানে, শহিদ আফ্রিদি (অধিনায়ক), শোয়েব মালিক, দিনেশ কার্তিক, মোহাম্মদ শামি, থিসারা পেরেরা, রশিদ খান, মিচেল ম্যাকক্লেনাগান, আদিল রশিদ, টাইমাল মিলস, স্যাম কারান।