২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ৩০ ক্রিকেটার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ হলো কয়েক মাস আগে। পরেরটির বাকি আরও বছর দুয়েক। তবে বাংলাদেশের প্রস্তুতির প্রথম ধাপ শুরু হয়ে যাচ্ছে। তিন সপ্তাহের প্রাথমিক স্কিল ক্যাম্পে ডাকা হয়েছে ৩০ ক্রিকেটারকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 08:26 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

সোমবার থেকে আগামী ৩ জুন পর্যন্ত এই স্কিল ক্যাম্প হবে বিকেএসপিতে। দলে ডাক পাওয়াদের মধ্যে আছেন এবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ও বিসিএলে উত্তরাঞ্চলের হয়ে নজরকাড়া রাজশাহীর ১৬ বছর বয়সী পেসার শরিফুল ইসলাম। 

দলে আছেন আড়াই বছর আগে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে আলোচনার জন্ম দেওয়া ব্যাটসম্যান শামিম পাটোয়ারি। সেই ডাবল সেঞ্চুরির সময় শামিম ছিলেন বিকেএসপির সপ্তম শ্রেণির ছাত্র।

২০২০ সালের যুব বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়।

প্রাথমিক দল: 

ওপেনার: মো. প্রান্তিক নওরোজ (বিকেএসপি), সাজিদ হাসান (ঢাকা দক্ষিণ), মোহাম্মদ তাহসিন (বরিশাল), প্রিতম কুমার (রাজশাহী)।

মিডল অডার: আলভি হক (চট্টগ্রাম), পারভেজ হোসেন ইমন (বিকেএসপি), মাহমুদুল হাসান জয় (বিকেএসপি), অমিত হাসান (ঢাকা মেট্রো), শামিম পাটোয়ারি (বিকেএসপি), ফজলে রাব্বি (বিকেএসপি), সাজ্জাদ শাহরিয়ার (বিকেএসপি),  সিফাদ সাদিক খান (ঢাকা দক্ষিণ), আব্দুল্লাহ আল মামুন (রংপুর)।

স্পিনার: মেহেদি হাসান (খুলনা), রকিবুল হাসান (ঢাকা মেট্রো), রকিবুল আতিক (ঢাকা উত্তর), মিনহাজুর রহমান (ঢাকা দক্ষিণ), নাঈম হাসান সাকিব (সিলেট), মুজাক্বির হোসেন (সিলেট)।

অলরাউন্ডার: শাহদাত হোসেন দিপু (চট্টগ্রাম), এনামুল কবির (খুলনা), রিশাদ হোসেন (রংপুর), মৃত্যুঞ্জয় চৌধুরী (ঢাকা মেট্রো), অভিষেক দাস অরন্য (খুলনা), তানজিল হোসেন সাকিব (বিকেএসপি)।

পেসার: রুবেল আহমেদ (সিলেট), শরিফুল ইসলাম (রাজশাহী), আসাদুল্লাহ হিল গালিব (রংপুর), শাহিন আলম (বিকেএসপি), মেহেদি হাসান (চট্টগ্রাম)।