২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ

ত্রিদেশীয় ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকরা উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2017, 09:21 PM

Updated : 11 Oct 2022, 01:49 PM

জগন্নাথ হল মাঠে রোববার লঙ্কানদের ১৭১ রানে হারিয়েছে বাংলাদেশ।

২০ ওভারে বাংলাদেশ তুলে ৮ উইকেটে ২১৮। দলের শাহরিয়ার শামিম করেন ৭৮ রান।

শামিমের ৩৫ বলের ইনিংসে ছিল ১১ চার ও ৪ ছক্কা। সুজন দেবনাথ করেন ৪০ বলে ৫৪।

রানের পাহাড় তাড়ায় নেমে শ্রীলঙ্কা করতে পারে মাত্র ৪৮ রান। বাংলাদেশের আমিন উদ্দিন নেন ২ উইকেট।

টুর্নামেন্টের তৃতীয় দল ভারত।