২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডস টেস্টের শ্রীলঙ্কা দলে নতুন মুখ বান্দারা

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা চামিন্দা বান্দারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 06:21 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

পিঠের নিচের দিকে চোট পেয়ে ছিটকে পড়া দুশমন্থ চামিরার জায়গায় দলে ঢুকছেন ২৯ বছর বয়সী পেসার বান্দারা।

ইউকেটকিপার-ব্যাটসম্যান কুশল পেরেরার সঙ্গে ইংল্যান্ড সফরে থাকা দলের সঙ্গে যোগ দেবেন বান্দারা। এর আগে চোট পাওয়া ধামিকা প্রসাদের জায়গায় ডাক পান পেরেরা।

আগামী ৯ জুন লর্ডসে শুরু হতে যাওয়া শেষ টেস্টের জন্য বিবেচিত হবেন বান্দারা ও পেরেরা। প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।

শেষ টেস্টের আগে শামিন্দা এরাঙ্গার বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলেরও অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কাকে। দ্বিতীয় টেস্টে তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। তারই প্রেক্ষিতে আগামী ৬ জুন বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন এই ডান-হাতি পেসার। লর্ডস টেস্ট শুরুর আগেই যদি এরাঙ্গার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়, তাহলে তারও বিকল্প ভাবতে হবে দলটিকে।