জাহানারাদের ১০ উইকেটে জয়
হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা আবাহনী ঢাকা মহিলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় পেয়েছে। বোলারদের দাপটে ইন্দিরা রোডকে ১০ উইকেটে হারিয়েছে জাহানারা আলমের দল।
বুধবার বিকেএসপির চার নম্বর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ২৪ ওভার ১ বলে ৬৪ রানে অলআউট হয়ে যায় ইন্দিরা রোড। জবাবে ৮ ওভার ১ বলে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
