২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হচ্ছেন গেইল, ফিরে গেলেন দেশে

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ক্রিস গেইলের। তবে সামনে অপেক্ষা করছে তার আনন্দময় সময়! ব্যাটিং, মাঠ, ক্রিকেট সব ছাপিয়ে যে আনন্দ ছুঁয়ে ফেলে আসলে জীবনের সীমানা। বিস্ফোরক ওপেনার প্রথমবার পেতে যাচ্ছেন পিতৃত্বের স্বাদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 08:13 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

প্রথম সন্তান জন্মের সময় সঙ্গিনীর পাশে থাকতে ভারত থেকে জ্যামাইকায় উড়ে গেছেন গেইল। রোববার বেঙ্গলুরুতে আইপিএলের ম্যাচ শেষেই চলে যান বিমানবন্দরে। বিমানে কেক কেটে গেইলকে আগাম অভিনন্দন জানায় এয়ারলাইন্স কতৃপক্ষ।

কবে আবার দলের সঙ্গে যোগ দেবেন গেইল, নিশ্চিত নয় এখনও। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আগামী দুটি ম্যাচ তিনি নিশ্চিতভাবেই খেলতে পারছেন না।

এবারের আইপিএল দুটি ম্যাচ খেলে গেইলের রান ১ ও ০।