প্রথম দিনেই মুখোমুখি তামিম-মাশরাফি
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনেই মুখোমুখি হবে তামিম ইকবালের আবাহনী লিমিটেড ও মাশরাফি বিন মুর্তজার কলাবাগান ক্রীড়া চক্র। প্লেয়ার্স ড্রাফটে লটারি ভাগ্যকে পক্ষে পেয়ে দারুণ দল গড়েছে আবাহনী। মাশরাফির সামনে চ্যালেঞ্জ মাঝারি শক্তির কলাবাগানকে বড় সাফল্য এনে দেওয়া।
২২ এপ্রিল আবাহনী-কলাবাগানের ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
সোমবার সন্ধ্যায় প্রিমিয়ার লিগের প্রথম ৩ রাউন্ডের সূচি ঘোষণা করেছে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। প্রতি রাউন্ডে এক দিনে তিনটি করে ম্যাচ হবে। ২২ এপ্রিল উদ্বোধনী দিনে অপর দুই ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ প্রিমিয়ারে উঠে আসা গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপি ৩ নম্বর মাঠে বর্তমান রানার্সআপ প্রাইম দোলেশ্বর খেলবে উঠে আসা আরেক দল সিসিএস ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে।
প্রথম ৩ রাউন্ডের সূচি:
১ম রাউন্ড:
২২ এপ্রিল ২০১৬
প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ; মিরপুর
প্রাইম দোলেশ্বর-সিসিএস; বিকেএসপি ৩
আবাহনী-কলাবাগান ক্রীড়া চক্র; ফতুল্লা
২৪ এপ্রিল ২০১৬
কলাবাগান একাডেমি-শেখ জামাল; ফতুল্লা
মোহামেডান-ব্রাদার্স; মিরপুর
রূপগঞ্জ-ভিক্টোরিয়া; বিকেএসপি ৩
দ্বিতীয় রাউন্ড:
২৬ এপ্রিল ২০১৬
প্রাইম ব্যাংক-সিসিএস; বিকেএসপি ৩
প্রাইম দোলেশ্বর-কলাবাগান ক্রীড়া চক্র; ফতুল্লা
আবাহনী-শেখ জামাল; মিরপুর
২৮ এপ্রিল ২০১৬
কলাবাগান একাডেমি-ব্রাদার্স; মিরপুর
মোহামেডান-ভিক্টোরিয়া; বিকেএসপি ৩
রূপগঞ্জ-গাজী গ্রুপ; ফতুল্লা
তৃতীয় রাউন্ড:
৩০ এপ্রিল ২০১৬
প্রাইম ব্যাংক-কলাবাগান ক্রীড়া চক্র; মিরপুর
প্রাইম দোলেশ্বর-শেখ জামাল; ফতুল্লা
আবাহনী-ব্রাদার্স; বিকেএসপি ৩
০২ মে ২০১৬
কলাবাগান একাডেমি-ভিক্টোরিয়া; বিকেএসপি ৩
মোহামেডান-রূপগঞ্জ; ফতুল্লা
সিসিএস-গাজী গ্রুপ; মিরপুর
