সীমিত ওভারের ক্রিকেট ছাড়লেন হেরাথ
সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রঙ্গনা হেরাথ। ক্যারিয়ারের বাকিটা সময় টেস্ট ক্রিকেটে মনোযোগ বাড়াতে শ্রীলঙ্কার বাঁ-হাতি স্পিনারের এই সিদ্ধান্ত নেওয়া।
গত সপ্তাহে বোর্ডকে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান হেরাথ।
“আগামী আট মাসে আমরা ১২টির মতো টেস্ট খেলব। আমি মনে করি, ছোট ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের এটাই সঠিক সিদ্ধান্ত। কারণ তা তরুণ খেলোয়াড়দের আগামী বিশ্বকাপের জন্য গড়ে ওঠার সুযোগ গড়ে দিবে। সেই সঙ্গে এটা আমার কাজের চাপ কমাবে এবং আমি টেস্টে মনোযোগ দিতে পারব।”
গত কয়েক বছর ধরে দুই হাঁটুতেই চোটে ভুগেছেন ৩৮ বছর বয়সী হেরাথ। এর বেশিরভাগ সময়ে শুধু সীমিত ওভারের ক্রিকেটেই দলে ছিলেন তিনি, তাও আবার শুধু বড় টুর্নামেন্টে।
সম্প্রতি শেষ হওয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার সব ম্যাচই খেলেন হেরাথ।
১৯৯৯ সালে গলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় হেরাথের। পাঁচ দিনের ক্রিকেটে ৬৭ ম্যাচে মোট ২৯৭ উইকেট নিয়েছেন তিনি।
