২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে বিপিএলের চতুর্থ আসর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের জন্য প্রায় দুই বছর অপেক্ষা করতে হয়েছিল। চতুর্থ আসরের জন্য ততটা সময় অপেক্ষা করতে হবে না। বিসিবি পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, আগামী নভেম্বরে বসবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুর্নামেন্টের পরের আসর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 09:08 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস জানান, আগে থেকেই তাদের সিদ্ধান্ত ছিল নভেম্বরে চতুর্থ আসরের খেলা শুরুর। এখনও সেই সিদ্ধান্তই বহাল রয়েছে।

গত নভেম্বর-ডিসেম্বরে বসে তৃতীয় আসর। সেই আসরে ঢেলে সাজানো হয় টুর্নামেন্টটিকে। সর্বশেষ আসরে অংশ নেয় ছয়টি ফ্র্যাঞ্চাইজি। সে সময় ভবিষ্যতে দল আরও বাড়ানোর আভাস দেওয়া হয়েছিল।

“ফ্র্যাঞ্জাইজ বাড়ানোর ব্যাপারে.. আমরা আগে আলাপ করেছি। কিন্তু আজ আলোচনা করি নাই। এটা আমরা বোর্ডে আলাপ আলোচনা করব।”

সর্বশেষ আসরে বরিশাল বুলসকে হারিয়ে শিরোপা জেতে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স।