২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ শেষ যুবরাজের, ফিরলেন মনিশ

চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে অলরাউন্ডার যুবরাজ সিংয়ের। আইসিসি জানিয়েছে, তার জায়গায় ভারত দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মনিশ পান্ডে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 05:33 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যুবরাজের। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সময় গোড়ালিতে চোট পান তিনি। সেই ম্যাচে জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করে স্বাগতিক ভারত। 
 

আগামী বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে উঠার লড়াইয়ে ২০১২ আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচেই একাদশে থাকতে পারেন মনিশ। তবে একাদশে ফিরতে পারেন অপেক্ষায় থাকা অজিঙ্কা রাহানেও।  ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে শতক করেন মনিশ। ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান দেশের হয়ে ৪টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেন।