২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানিদের কাছে ক্ষমা চাইলেন ওয়াকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তান বিদায় নেওয়ার পর দেশবাসীর কাছে কাছে ক্ষমা চেয়েছেন কোচ ওয়াকার ইউনুস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 07:45 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

২০০৯ আসরের চ্যাম্পিয়নরা এবার জেতে কেবল একটি ম্যাচে, বাংলাদেশের বিপক্ষে। হারে ভারত, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে।

দেশে ফিরে লাহোর বিমানবন্দরে ব্যাঙ্গ-বিদ্রুপের মুখে পড়ে পাকিস্তান দল। এসময় বিপুল জনতা “লজ্জা! লজ্জা!” বলে তাদের দুয়ো দেয়।

সাবেক পেসার ওয়াকার জানান, যদি তার সরে যাওয়ায় সব ভালো হয় তাহলে তিনি এই মুহূর্তে সরে যেতে প্রস্তুত। দ্বিতীয়বারের মতো পাকিস্তানের কোচের দায়িত্ব নেওয়া এই কোচের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী মে মাসে।

“ঘরের মাঠে (নিরাপত্তা ঝুঁকির জন্য) কোনো খেলা না থাকলে অবশ্যই ভিত দুর্বল হয়ে পড়বে। আমি দুই হাত জোড় করে জাতির কাছে ক্ষমা চাইছি।”