২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদউল্লাহর জন্য শিক্ষা : ধোনি

ছক্কা হয়ে গেলেই করা হতো প্রশংসা, অক্কায় জুটছে সমালোচনা। মহেন্দ্র সিং ধোনি বলছেন, আত্মহত্যার ওই শট থেকে শিক্ষা নেবেন মাহমুদউল্লাহ।

ক্রীড়া প্রতিবেদক

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 02:13 AM

Updated : 12 Apr 2022, 01:42 AM

২ বলে যখন প্রয়োজন ২ রান, হার্দিক পান্ডিয়ার ফুলটসকে ছক্কা মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে বসেন মাহমুদউল্লাহ। আগের বলে পান্ডিয়ার শর্ট বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরে আসেন মুশফিকুর রহিমও। শেষ বলে ব্যাটে-বলে করতে পারেননি শুভাগত হোম। কিপারের গ্লাভসে বল রেখে ছুটে নিতে পারেননি ম্যাচ সুপার ওভারে নেওয়ার একটি রানও।

শেষ ৩ বলেই উইকেট হারিয়ে বাংলাদেশ হারল ১ রানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনি মনে করিয়ে দিলেন ক্রিকেটীয় বাস্তবতা।

“ক্রিকেট খেলাটার ব্যাপারটাই এমন। ওই শট যদি ছক্কা হতো, বলা হতো দারুণ সাহসিকতা। এখন হচ্ছে সমালোচনা। এটাই ক্রিকেট।”

ভারতের অধিনায়কের মতে, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত মাহমুদউল্লাহর।

“অনেক সময়ই এ রকম হয়, বড় শট খেলে ম্যাচ শেষ করে দিতে ইচ্ছে করে। ভালো ব্যাটিং করতে থাকলে শট খেলার দিকেই ঝোঁক থাকে। বিশেষ করে উইকেট হাতে থাকলে, মনে হয় যে অন্য কেউ তো শেষ করতে পারবেই! মাহমুদউল্লাহর জন্য এটা শিক্ষা।”

পুরনো খবর:

জয় মুঠোয় পেয়েও অবিশ্বাস্য হার