২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের মেয়েদের হারিয়ে উইন্ডিজের শুভসূচনা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জমে ওঠা লড়াইয়ে ৪ রানে জিতেছে ক্যারিবীয়রা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 12:24 AM

Updated : 12 Apr 2022, 01:39 AM

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১০৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৪০ রান করেন স্টেফানি টেইলর। ৪৮ বলের ইনিংসে ৫টি চার মারেন এই উদ্বোধনী ব্যাটার।

বাঁ-হাতি স্পিনার আনাম আমিন ১৬ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার।

জবাবে শেষ পর্যন্ত লড়াই করলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি পাকিস্তানের মেয়েরা। ৫ উইকেটে ৯৯ রানে থেমে যায় তাদের ইনিংস।

সর্বোচ্চ ২২ রান করেন বিসমাহ মারুফ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন সিদরা আমিন।

ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহাম্মদ ২৫ রানে ৩ উইকেট নেন।