২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধৈর্য ধরার মন্ত্রই জিতিয়েছে নিউ জিল্যান্ডকে

আগে ব্যাট করে সংগ্রহটা খুব বড় না হলেও বোলারদের ধৈর্য না হারানোর পরামর্শ দিয়েছিলেন কেন উইলিয়ামসন। আর এটাই ভারতের বিপক্ষে তাদের ম্যাচ জিতিয়েছে বলে জানিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 05:23 PM

Updated : 11 Oct 2022, 07:56 PM

পুরনো খবর:

ব্যাটিং ডুবিয়েছে ভারতকে
কিউই স্পিনে ঘায়েল ভারত

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গত মঙ্গলবার ওয়ার্ল্ড টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতকে ৪৭ রানে হারায় নিউ জিল্যান্ড। আগে ব্যাট করে ১২৬ রানই করতে পারে কিউইরা। তবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ১৮.১ ওভারে ৭৯ রানে গুটিয়ে দেয় নিউ জিল্যান্ড। 
 
ম্যাচ শেষে উইলিয়ামসন বলেন, “এটা দারুণ এক জয়। বিশেষ করে ভারতের মতো কঠিন একটা দলকে হারানোটা দারুণ।”
 
“আমরা জানতাম উইকেট পাওয়ার সেরা উপায় হচ্ছে ধৈর্য ধরা আর চাপ দেওয়া। আমরা ভালোভাবেই এটা করেছি।”
 

নিউ জিল্যান্ডকে জিতিয়েছে মূলত তাদের স্পিনাররা। তিন স্পিনার মিলে ভারতের ৯টি উইকেট তুলে নেয়।  উইলিয়ামসন বলেন, “সাউদি আর বোল্টকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। উইকেটে ভালো টার্ন ছিল। বোলাররা এটাকে ভালোভাবে কাজে লাগিয়েছে।”