২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওমান ম্যাচ পরিত্যক্ত, নেদারল্যান্ডসের বিদায়

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ওমান-নেদারল্যান্ডস ম্যাচ। এর মধ্য দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হারা ডাচদের।

ক্রীড়া প্রতিবেদক

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 05:59 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

শুক্রবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়। তবে এর ফাঁকেই নির্ধারিত সময়ে টস হয়। টস জিতে ফিল্ডিং নেয় নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে চমকে দেওয়া ওমান।

টসের কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে খেলা হওয়া নিয়ে শঙ্কা জাগে। টানা বৃষ্টির মধ্যেই কয়েকবার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দুই আম্পায়ার। কিন্তু খেলা হওয়ার কোনো সম্ভাবনা না থাকায় বৃষ্টির মধ্যে স্থানীয় সময় পৌনে পাঁচটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার ক্রিস গ্যাফানি ও সুন্দরম রবি।   

দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওমান। এক ম্যাচ খেলা বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। তিন নম্বরে থাকা নেদারল্যান্ডসের দুই ম্যাচে পয়েন্ট ১।

একটি ম্যাচ খেলা আয়ারল্যান্ডের পয়েন্ট শূন্য। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে দলটি। সেই ম্যাচও পরিত্যক্ত হওয়ার জোরালো শঙ্কা রয়েছে। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হলে প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে আয়ারল্যান্ডও। শীর্ষ স্থান ফিরে পাবে বাংলাদেশ।