২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ বাঁচাতে নাঈম-মাইশুকুরের দিকে তাকিয়ে উত্তরাঞ্চল

পূর্বাঞ্চলের বিপক্ষে ফলোঅনে পড়ে ম্যাচ বাঁচানোর জন্য লড়ছে উত্তরাঞ্চল। সে লক্ষ্যে তারা তাকিয়ে আছে তৃতীয় দিন শেষে উইকেটে থাকা অধিনায়ক নাঈম ইসলাম ও উদ্বোধনী ব্যাটসম্যান মাইশুকুরের দিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 07:14 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল

প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের করা ৩৯২ রানের জবাবে ১৭৩ রানে অলআউট হয় পূর্বাঞ্চল।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে বুধবার ৪ উইকেটে ২০৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে পূর্বাঞ্চল। ইনিংস পরাজয় এড়াতে এখনও ১১ রান প্রয়োজন তাদের।

৮৭ রান নিয়ে উইকেটে আছেন মাইশুকুর। তার সঙ্গী নাঈমের রান ৮।

উত্তরাঞ্চলের লেগস্পিনার অলক কাপালী ২২ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন আবু জায়েদ ও কামরুল ইসলাম রাব্বি।

মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ১১২ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের চেয়ে ২২৫ রান এগিয়ে আছে তারা।

৪২ রান নিয়ে উইকেটে আছেন মার্শাল আইয়ুব। তার সঙ্গী প্রথম ইনিংসে শতক করা রকিবুল হাসানের রান ৩।

দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত মধ্যাঞ্চলের সর্বোচ্চ ৬১ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান।

প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের ৪২৫ রানের জবাবে দক্ষিণাঞ্চল করেছিল ৩১২।

৩ উইকেটে ১৩১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণাঞ্চল। ৫০ রান নিয়ে ব্যাট করতে নামা ফরহাদ রেজা আর মাত্র ১১ রানই করতে পারেন। ১৩০ বলে খেলা ৬১ রানের ইনিংসটিতে ৮টি চার মারেন তিনি।

২৯ রান নিয়ে ব্যাট করতে নামা অপর ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন আউট হন ৪৮ করে।

এর পর দক্ষিণাঞ্চল তিনশ পেরোতে পারে তাইবুর রহমানের ৫৮ ও নয় নম্বরে ব্যাট করতে নামা আব্দুর রাজ্জাকের ৫৩ বলে ৪৬ রানের ইনিংসের কল্যাণে।

৭৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে মধ্যাঞ্চলের সফলতম বোলার মোহাম্মদ শরীফ।