পাকিস্তানের বিশ্বকাপ দলে শেহজাদ
এশিয়া কাপে পাকিস্তানের প্রথম সারির ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার কারণে বিশ্বকাপ দলে পরিবর্তন এনেছে নির্বাচকেরা। খুররম মনজুরের পরিবর্তে আহমেদ শেহজাদকে দলে ফেরানো হয়েছে।
মনজুরকে এশিয়া কাপের দলে নেয়াটা একটা ‘জুয়া’ ছিল বলে জানান পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশিদ। ৩ ম্যাচ ১১ রান করা ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের পারফরম্যান্সই প্রমাণ, প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি।
রোববার শেষ হওয়া এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হেরে ছিটকে পড়ে পাকিস্তান। পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের বড় সমস্যা ছিল ‘টপ অর্ডারে’ রান না পাওয়া; মোহাম্মদ হাফিজ, মনজুর ও শারজিল খান মিলে চার ম্যাচে মাত্র ৯৪ রান করেন।
পাকিস্তান সুপার লিগে ধারাবাহিক ভালো খেলেন শেহজাদ। ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৪৩.৫৬ স্ট্রাইক রেটে ২৯০ রান করেন ডান-হাতি এই ব্যাটসম্যান।
বিশ্বকাপের সুপার টেনে ২ নম্বর গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও প্রথম রাউন্ড পেরিয়ে আসা একটি দল।
