এনামুলের ম্যাচ বাঁচানোর লড়াই
টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক ও তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান তাইবুর রহমানের ব্যাটে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে দক্ষিণাঞ্চল। অন্য দিকে মুমিনুল হকের পর জাকির হাসানের শতকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে জয়ের স্বপ্ন দেখছে পূর্বাঞ্চল।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ২০৪ রান। দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে এগিয়ে রয়েছে দলটি।
এনামুল ৮৪ ও তাইবুর ৫২ রানে ব্যাট করছেন। এরই মধ্যে ৭৫ রানের জুটি গড়েছেন এই দুই জনে। দুই অঙ্কে পৌঁছে ফিরে গেছেন শাহরিয়ার নাফীস (২৪), ফজলে মাহমুদ (১১), তুষার ইমরান (১৪) ও মোসাদ্দেক হোসেন (১৩)।
১৮৪ বলে এনামুলের চমৎকার ইনিংসটি সাজানো চারটি করে ছক্কা ও চারে। এরই মধ্যে ক্রিজে ২৪৪ মিনিট সময় কাটিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এর আগে ৫ উইকেটে ৩৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পূর্বাঞ্চল। আগের দিনের ৫৫ রানের জুটিকে এদিন ৯৯ পর্যন্ত এগিয়ে নেন জাকির ও ইয়াসির আলী। ২০ রান নিয়ে দিন শুরু করা ইয়াসির ফিরে যান ৩৯ রান করে।
এরপর প্রায় একাই খেলতে হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকিরকে। আট নম্বর ব্যাটসম্যান ইফতেখার সাজ্জাদ করেন ৫ রান। পরের তিন ব্যাটসম্যান ফিরেন শূন্য রানে। এক সময়ে পূর্বাঞ্চলের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩৮৯ রান।
এরপর মাত্র ১৮ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারিয়ে ৪০৭ রানে অলআউট হয়ে যায় পূর্বাঞ্চল। ১২৮ রানে অপরাজিত থাকেন ১৮ বছর বয়সী জাকির।
সংগ্রহ ৫ উইকেটে ৩৪৫ রান। জাকির ৯২ ও ইয়াসির আলী ২০ রানে ব্যাট করছেন। এই দুই জন এরই মধ্যে গড়েছেন অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বিতীয় শতক। জাকিরের ১৮৮ বলের ইনিংসটি ১০টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।
দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক ৫ উইকেট নেন ১৬১ রানে। অফ স্পিনার সোহাগ গাজী ১০৯ রানে নেন তিন উইকেট।
