২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা-নিরীক্ষা শেষ মাশরাফিদের

জিম্বাবুয়ে সিরিজ ছিল বাংলাদেশের জন্য পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে শুরু হতে যাওয়া এশিয়া কাপেও চন্দিকা হাথুরুসিংহের-মাশরাফি বিন মুর্তজাদের সামনে সেই সুযোগ রয়েছে। তবে অধিনায়ক জানিয়েছেন, এবার কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাবেন না তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 05:48 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

পুরনো খবর:

‘মুস্তাফিজ প্রেশার নেওয়ার ছেলে না’
‘শুরুতেই ভারতকে পেয়ে ভালো হয়েছে’

আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা উড়িয়ে দেন মাশরাফি। 
 
“পরীক্ষার কথা যেটা বললেন, সেটা ওই সময়ে দরকার ছিল। এখন এ পর্যায়ে সেই সুযোগ নেই। এখন আমরা এমন একটা টুর্নামেন্টে যাচ্ছি যেটা বিশ্বকাপের জন্যেও গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এখানে পরীক্ষার কোনো সুযোগ নেই।”
 
মাশরাফি পরীক্ষা-নিরীক্ষা না করতে চাইলেও নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের অনুপস্থিতি টপ অর্ডার নিয়ে পরীক্ষার সুযোগ থাকছেই। 
 
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য এশিয়া কাপে খেলবেন না তামিম। মাশরাফি মনে করেন, তামিমের জায়গায় সুযোগ পাওয়া ইমরুল কায়েস, তরুণ মোহাম্মদ মিঠুনের সামর্থ্য আছে দলে বড় অবদান রাখার।  
 
“তামিম এখন ফর্মে আছে সে জন্য না, সে আমাদের সেরা পারফর্মার সব সময় ছিল। সে জায়গা থেকে ওকে মিস করবো।”