২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ব্রাভোর জায়গায় চার্লস

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ড্যারেন ব্রাভোর জায়গায় জনসন চার্লসকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 04:20 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

আগামী মাসে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের জন্য ঘোষিত দলে ছিলেন ব্রাভো। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করেই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে সই না করা ব্রাভো টেস্ট ক্রিকেটকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছিলেন।

উদ্বোধনী ব্যাটসম্যান চার্লস গত নভেম্বরে শ্রীলঙ্কা সফরে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন। ২০১২ সালে শ্রীলঙ্কার মাটিতে হওয়া বিশ্বকাপে দেশকে শিরোপা জেতাতেও ভূমিকা ছিল তার।

শিরোপা পুনরুদ্ধারের মিশনে এবারের টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ খেলবে ১ নম্বর গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হলো ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও প্রথম রাউন্ড থেকে আসা একটি দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, সুলিমান বেন, কার্লোস ব্রেথওয়েইট, ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, অ্যাশলে নার্স, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, জেমস টেইলর।