২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেসওয়েলের জায়গায় নিউ জিল্যান্ড দলে হেনরি

চোটে পড়া ডগ ব্রেসওয়েলের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে পেসার ম্যাট হেনরিকে নেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 03:11 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

নিউ জিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম শুক্রবার জানান, পেসার ব্রেসওয়েল ডান কাঁধের চোটের কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না। 
 
ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের ইনিংস ও ৫২ রানে হেরে যাওয়া ম্যাচে ৩৩ ওভার বল করে ১২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন ব্রেসওয়েল।
 
ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শনিবার। 
 
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায় নিউ জিল্যান্ড।