২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে দলে নেই কোহলি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 10:01 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

দারুণ ফর্মে থাকা কোহলি সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৯৯ রান করেন, ৩-০ এ জয়ে প্রতি ম্যাচেই অর্ধশতক করেন। এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি করে শতক ও অর্ধশতকে ৭৬.২ গড়ে ৩৮১ রান করেন ডান-হাতি এই ব্যাটসম্যান।

আগামী ৯ ফেব্রুয়ারি পুনের ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য দলে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা ভুবনেশ্বর কুমার। বৃদ্ধাঙ্গুলে আঘাত পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি এই পেসার।

এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার পবন নেগি।

সিরিজের পরের দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ ফেব্রুয়ারি, রাঁচি ও ভিশাখাপাটনামে।

ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, মানিস পান্ডে, সুরেশ রায়না, যুবরাজ সিং, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরা, আশিস নেহরা, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, পবন নেগি।