২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিঞ্চকে হটিয়ে শীর্ষে কোহলি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্স করায় এই সংস্করণে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন বিরাট কোহলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 09:54 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

সোমবার প্রকাশিত আইসিসির সবশেষ র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে হটিয়ে শীর্ষে ওঠেন কোহলি।

কোহলির বর্তমান রেটিং পয়েন্ট ৮৯২। দুইয়ে নেমে যাওয়া ফিঞ্চের রেটিং পয়েন্ট ৮৬৮।

সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৯৯ রান করেন কোহলি। ৩-০ এ জেতা সিরিজটির প্রতি ম্যাচেই অর্ধশতক করেন তিনি। প্রথম ম্যাচে অপরাজিত ৯০, দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৫৯ ও শেষ ম্যাচে ৫০ রান করেন।

ব্যাটসম্যানদের এই র‌্যাংকিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান আছেন ২৩তম স্থানে।

বোলারদের র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন। এই তালিকায়ও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে অলরাউন্ডার সাকিব, একাদশ।

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষেই আছেন সাকিব।