যুব বিশ্বকাপে কানাডাকে হারিয়েছে আফগানিস্তান
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কানাডাকে ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৪৭ রান করে কানাডা।
সর্বোচ্চ ৩৮ রান করেন আর্সলান খান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে আবরাস খানের ব্যাট থেকে।
আফগানিস্তানের শামসুর রহমান (৩/২১) ও মুসলিম মুসা (৩/৩১) তিনটি করে উইকেট নেন।
জবাবে ২৪ ওভার ১ বলে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।
ম্যাচ সেরা তারিক স্তানিকজাই করেন ৫৬ রান। তার ৪৮ বলের আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৯টি চার ও একটি ছক্কায়। এছাড়া ৩১ রান করেন ইহসানউল্লাহ।
কানাডার মিরাজ প্যাটেল তিন উইকেট নেন ১৭ রানে।
‘বি’ গ্রুপ থেকে আগেই সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আফগানিস্তান ও কানাডা খেলবে প্লেট কোয়ার্টার-ফাইনালে।
