অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ম্যাককালাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ফিরেছেন ব্রেন্ডন ম্যাককালাম। এই সংস্করণে এটাই হবে বিস্ফোরক ব্যাটসম্যানের সর্বশেষ সিরিজ।
আগামী বুধবার অকল্যান্ডে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
চোটের জন্য ২৮ ডিসেম্বরের পর থেকে মাঠের বাইরে ছিলেন ম্যাককালাম। পাকিস্তানের বিপক্ষে রোববারের তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে আবার মাঠে ফেরেন তিনি। তবে পরের সিরিজে খেলার জন্য নিউ জিল্যান্ডের অধিনায়ক তৈরি হতে না পারলে দলে আসবেন টম ল্যাথাম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটের জন্য রস টেইলর, টিম সাউদি ও মিচেল ম্যাকক্লেনাগানকে পাবে না নিউ জিল্যান্ড। টেস্ট সিরিজ শুরুর আগেই মাঠে ফিরতে পারেন পেসার সাউদি। তবে ব্যাটিং ভরসা টেইলরকে টেস্ট সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে কি না তা এখনও নিশ্চিত নয়।
নিউ জিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, গ্র্যান্ট এলিয়ট, কোরি অ্যান্ডারসন, কলিন মানরো, লুক রনকি, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, অ্যাডাম মিল্ন, ম্যাট হেনরি।
