২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জয় চান সাইফুদ্দিন, ল খুশি শুধু জিতলেই

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের লক্ষ্য বড় জয়, জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে টেকনিক্যাল উপদেষ্টা স্টুয়ার্ট ল জানালেন, যে কোনো ভাবে জয়টাই দলের চাওয়া।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 07:55 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

পুরনো খবর:

আফ্রিদি নয়, সাইফুদ্দিনের উদযাপন নিজের মতোই
বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না স্কটল্যান্ড
টেপ টেনিসের অভিজ্ঞতায় বিশ্বকাপে উজ্জ্বল সাইফুদ্দিন

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যুব বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের পর কোচ মিজানুর রহমান স্বীকার করেছিলেন, দারুণ চাপে ছিল দল, জয়ের পর মিলিয়ে গেছে সব চাপ।

রোববার কক্সবাজারে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড প্রথম ম্যাচে পাত্তা পায়নি নামিবিয়ার কাছেই। শনিবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন শেষে অলরাউন্ডার সাইফুদ্দিন তাই জানালেন, কোয়ার্টার-ফাইনালের ভাবনাতেই স্কটিশদের বিপক্ষে বড় জয় চায় বাংলাদেশ।

“পরের পর্বে যেতে হলে অবশ্যই কিছু রান রেটের ব্যাপার-স্যাপার থাকে। এজন্যই আমরা চাইব জয়টা যেন একটু বড় হয়। এটাই থাকবে লক্ষ্য।”

তবে একটু পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টেকনিক্যাল উপদেষ্টা স্টুয়ার্ট ল বললেন অন্য কথা।

“দাপুটে জয়ের ব্যাপার নয়, জয়টাই আসল। যদি দাপটে জিততে পারি, তাহলে তো ভালোই। কিন্তু সেটা নিয়ে ভাবতে পারি না আমরা!”

প্রতিপক্ষ হিসেবে স্কটল্যান্ডকে সর্বোচ্চ সমীহ দেখাচ্ছে দল, জানালেন ল।

“টুর্নামেন্টে আমাদের আর সব প্রতিপক্ষের মতোই সমান শ্রদ্ধা জানাচ্ছি আমরা ওদের। ওরা এখানে স্রেফ সংখ্যা বাড়াতে আসেনি, ক্রিকেট খেলতে এসেছে। আমরা ওদের অন্যদের তুলনায় অনেক বেশি সম্মান জানাব।”