২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে কিউই দলে মানরো, ওয়াটলিং

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের নিউ জিল্যান্ড দলে ডাক পেয়েছেন কলিন মানরো। এছাড়া তিন বছর পর ওয়ানডে দলে ফিরেছেন বিজে ওয়াটলিং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 06:32 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

গত বছর অগাস্টে দক্ষিণ আফ্রিকা সফরে সবশেষ ওয়ানডে খেলা মানরো অবশ্য পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জেতে নিউ জিল্যান্ড।

আর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন উইকেটকিপার-ব্যাটসম্যান ওয়াটলিং। পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডের জন্য নেওয়া হয়েছে তাকে।

চোট পেয়ে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় ছিটকে পড়ায় নিউ জিল্যান্ড দলের অবস্থা বেশ নাজুক; আগে থেকেই দলের বাইরে ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম ও টিম সাউদি। সবশেষ ছিটকে পড়েন রস টেইলর।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলার সম্ভাবনা আছে অধিনায়ক ম্যাককালামের। প্রথম দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন।

আগামী শনিবার ওয়েলিংটনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজটি। পরের দুটি ম্যাচ হবে আগামী বৃহস্পতিবার নেপিয়ারে ও ৩১ জানুয়ারি অকল্যান্ডে।

নিউ জিল্যান্ডের ওয়ানডে দল: কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, গ্র্যান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, মিচেল ম্যাকক্লেনাগান, অ্যাডাম মিল্ন, কলিন মানরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, কেন উইলিয়ামসন, লুক রনকি (প্রথম ওয়ানডে), বিজে ওয়াটলিং (দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে), টম ল্যাথাম (প্রথম দুই ওয়ানডে), ব্রেন্ডন ম্যাককালাম (তৃতীয় ওয়ানডে)।