২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ ড্রয়ের আশা জিম্বাবুয়ের

বাংলাদেশের বিপক্ষে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ ড্রয়ের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে। তৃতীয় টি-টোয়েন্টির সেরা খেলোয়াড় ম্যালকম ওয়ালার মনে করছেন, চার ম্যাচের এবারের সিরিজে হার এড়ানো সম্ভব। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 08:56 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

বাংলাদেশের বিপক্ষে আগের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জিতেছিল জিম্বাবুয়ে। সেই জয়ে ১-১ সমতায় শেষ হয়েছিল দুই ম্যাচের সিরিজ।

এবার প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। তবে তৃতীয় টি-টোয়েন্টি ৩১ রানে জিতে ব্যবধান কমিয়েছে জিম্বাবুয়ে।

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে ম্যাচ সেরা ওয়ালার জানান, সিরিজ ড্রয়ের ব্যাপারে আশাবাদী তারা।    

“সিরিজ ২-১ হওয়ায় পরের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আজকে যা করেছি, পরের ম্যাচে মাঠে নেমে আমরা ঠিক সেগুলোই করার চেষ্টা করব। এই ধরনেরই ক্রিকেট খেলার, সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করব।”

ওয়ালার ও ভুসি সিবান্দার দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৮৭ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৬ উইকেটে ১৫৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।