ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে নেই স্টেইন
চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার ডেল স্টেইন।
চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলার সময় কাঁধে চোট পান স্টেইন। ডারবানে সেই ম্যাচ ২৪১ রানে হেরেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
কেপ টাউনে দ্বিতীয় টেস্ট চলার সময় স্টেইনের চোট নিয়ে ভালো খবরই এসেছিল। কিন্তু ড্র হওয়া সেই ম্যাচ শেষে স্টেইন নিজেই তার সেরে ওঠার সম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ বলে জানান।
দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে সোমবার জোহানেসবার্গে যাননি স্টেইন। আগামী বৃহস্পতিবার এখানেই শুরু হবে তৃতীয় টেস্ট।
