সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের লড়াই
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে প্রথম ইনিংসে ভালো সংগ্রহের জন্য লড়ছে ওয়েস্ট ইন্ডিজ।
ভালো শুরুর পর মাঝপথে ছন্দ হারানো দলটির আশা বাঁচিয়ে রেখে ক্রিজে আছেন দিনেশ রামদিন ও কার্লোস ব্রেথওয়েইট।
প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২০৭ রান। রামদিন ২৩ ও কার্লোস ব্রেথওয়েইট ৩৫ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ৪৮ রানের জুটি গড়েছেন এই দুই জনে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার টস জিতে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই শাই হোপকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে ড্যারেন ব্রাভো আর ক্রেইগ ব্রেথওয়েইটের ৯১ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেয় অতিথিরা।
