২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাবটের বিকল্প নতুন মুখ ভিইয়োন

ইংল্যান্ডের বিপক্ষে কেপ টাউন টেস্টের আগে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে চোট নিয়ে দু:শ্চিন্তা আরও বেড়েছে। ডেল স্টেইনের পর এবার কাইল অ্যাবটের খেলা নিয়েও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। তার বিকল্প হিসেবে দলে ঢুকেছেন আন্তর্জাতিক ক্রিকেটের নতুন মুখ হার্ডাস ভিইয়োন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 05:55 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ডারবান টেস্টের দুই ইনিংসে একটি করে উইকেট নেওয়া অ্যাবট। দ্বিতীয় টেস্টে নামার আগে সুস্থ হয়ে উঠতে মাত্র দুদিন সময় পাচ্ছেন ডান হাতি এই পেসার।

বুধবার শেষ হওয়া প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করার সময় কাঁধে ব্যথা পাওয়া স্টেইনের পরের ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম। ম্যাচ চলার সময় দলের সেরা এই পেসার ছিটকে পড়লে বাকি পেসারদের উপর চাপ বাড়ে। কিংসমিডের ম্যাচে ৪৫.৪ ওভার বল করতে হয় অ্যাবটকে।

আর আগে থেকেই দলের বাইরে আছেন ভার্নন ফিল্যান্ডার। সব মিলিয়ে ডারবানে ২৪১ রানের বিশাল ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর ম্যাচের আগে বড় দুর্ভাবনাতেই আছে স্বাগতিকরা।

চার টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।