অ্যান্ডারসনের জায়গায় ইংল্যান্ড দলে ওকস
চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে ছিটকে পড়া জেমস অ্যান্ডারসনের জায়গায় ক্রিস ওকসকে দলে নিয়েছেন ইংল্যান্ডের নির্বাচকরা।
পায়ের পেছনের পেশির চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না অ্যান্ডারসন।
এ বছরের গোড়ার দিকে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন ওকস। ১৬ মাসের মধ্যে এই প্রথম ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে যাচ্ছেন এই অলরাউন্ডার।
চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ডারবানে শুরু হবে আগামী শনিবার।
