নাগপুরকে আইসিসির সতর্ক বার্তা
ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টে বাজে পিচের জন্য নাগপুরের জামথা স্টেডিয়াম নিয়ে আনুষ্ঠানিক সতর্ক বার্তা দিয়েছে আইসিসি।
এর আগে নিজের রিপোর্টে নাগপুরের পিচকে বাজে বলেছিলেন ম্যাচ রেফারি জেফ ক্রো। তার সঙ্গে একমত আইসিসিও।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস ও ম্যাচ রেফারিদের প্রধান রঞ্জন মাদুগালে ম্যাচের ফুটেজ দেখে নিজেদের সিদ্ধান্ত নেন।
ক্রোর রিপোর্ট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া জানা না গেলেও বোর্ডের কর্মকর্তারা পিচের পক্ষেই সাফাই গেয়েছিলেন।
গত ২৫ নভেম্বর শুরু হওয়া তৃতীয় টেস্ট শেষ হয় তিন দিনেই। ৪০ উইকেটের ৩৩টি নেন স্পিনাররা। ম্যাচে অর্ধশতক হয়নি একটিও।
