তামিমকে গালাগালি: সিদ্ধান্ত বোর্ড সভায়
মাঠে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালকে প্রতিপক্ষ দল সিলেট সুপার স্টার্সের মালিক আজিজুল ইসলামের গালাগালি করার ঘটনায় প্রতিবেদন তৈরি করেছে বিসিবির শৃঙ্খলা কমিটি।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, “শৃঙ্খলা কমিটি এরই মধ্যে তাদের রিপোর্ট তৈরি করে ফেলেছে। তাদের সুপারিশ দেখে আমরা বোর্ড সভায় সিদ্ধান্ত নেব।”
মাঠে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চান না জানিয়ে বিসিবি প্রধান বলেন, “খেলার আগে তো তামিমের সঙ্গে সিলেটের মালিকের দেখা হওয়ারই কথা না। তারপরও এটা হল। আর যেন এমন কিছু না ঘটে আমরা তা নিশ্চিত করতে চাই।”
পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজে থেকেই সে প্রসঙ্গ তুলে ক্ষোভে ফেটে পড়েন তামিম। একই সঙ্গে তিনি এও আশা করেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবির শৃঙ্খলা কমিটি।
